নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন ‘সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট রেজি নং চট্টঃ ২০৯৭ এর নেতৃবৃন্দরা ’।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত এই দুই হেভিওয়েট মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
বিবৃতিতে সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট রেজিঃ নং- চট্টঃ ২০৯৭-এর সভাপতি মোঃ মতছির আলী এবং সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান শাহীন আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের এই দুই কৃতি সন্তানের হাত ধরে শুধু সিলেট বিভাগ নয়, সমগ্র বাংলাদেশের শ্রম ও বাণিজ্য খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টিতে আরিফুল হক চৌধুরীর ভূমিকা হবে অগ্রগণ্য। অন্যদিকে, খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে দেশের ব্যবসা-বাণিজ্যে নতুন গতির সঞ্চার হবে।
নেতৃবৃন্দরা আরও বলেন, পরিবহন খাতের শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে এই দুই নেতার বিশেষ সুদৃষ্টি থাকবে বলে আমরা বিশ্বাস করি। সিলেটের অভূতপূর্ব উন্নয়ন ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় এই দুই দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বের বিকল্প নেই।
সিলেট জেলা অটোটেম্পু/অটোরিক্সা সিএনজি চালক শ্রমিক জোট রেজিঃ নং- চট্টঃ ২০৯৭ এর নেতৃবৃন্দ নবনিযুক্ত দুই মন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁদের হাত ধরে সিলেটের উন্নয়ন ও সুশাসনের নতুন যুগে প্রবেশ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সিটি/লিআ
