বিশ্বনাথে তাহসিনা রুশদীর লুনার বিশাল শোডাউন


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনার সমর্থনে বিশ্বনাথে এক বিশাল প্রচার মিছিল ও নির্বাচনী শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো নেতাকর্মী বিশ্বনাথ পৌর শহরে সমবেত হন।

বিকেল ২টায় পৌর শহরের কলেজ রোডের সাবেক পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় তাহসিনা রুশদীর লুনা একটি ছাদখোলা গাড়িতে চড়ে জনসাধারণের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে সাড়া দেন। মিছিল শেষে শহরের ‘প্রবাসী চত্বরে’ এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। আপনারা ঘরে বসে থাকবেন না। গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা নিয়ে আপনাদের মূল্যবান ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই বিজয় আমার ব্যক্তিগত নয়, এই বিজয় হবে বিশ্বনাথ ও ওসমানীনগরবাসীর।” তিনি আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই ও জেলা বিএনপির সহ-সভাপতি এম. আসকির আলী এবং ইলিয়াস পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দীন চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি তৈয়মুছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক, যুক্তরাজ্য অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দীন।

এছাড়াও উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই শোডাউনে অংশ নেন। শহরের প্রধান প্রধান পয়েন্টে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে পথসভাটি এক বিশাল জনসভায় রূপ নেয়।

সিলেটট্রিবিউন /এমএলএ

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.