নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আইএফআইসি ব্যাংক পিএলসি (IFIC Bank PLC) সিলেট আম্বরখানা শাখার অফিসার আসফাক আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই খুশি, ঈদ মানেই ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র এই দিনে আমি সিলেটবাসীসহ দেশে এবং প্রবাসে ছড়িয়ে থাকা সকল ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।” আসফাক আহমদ আরও বলেন, “ঈদের এই আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। বৈশ্বিক এই সময়ে সম্প্রীতি ও ত্যাগের মহিমায় আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার। সবার জীবন আনন্দময় ও নিরাপদ হোক—মহান আল্লাহর দরবারে এই প্রার্থনা করি।”
তিনি সবাইকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সিটি/লিআ/ডেস্ক
