সিলেটে চা-বাগানে পুলিশের অভিযান: ১২২ বোতল বিদেশি মদ জব্দ



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকাধীন লাক্কাতুরা চা-বাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লাক্কাতুরা চা-বাগানের স্বপ্নকলিস্থ কল্যান বাউরীর বসতঘরে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা কৌশলে ঘর থেকে পালিয়ে যায়। পরে ওই ঘরে তল্লাশি চালিয়ে ৩৭৫ মিলি লিটারের মোট ১২২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

জব্দকৃত মদের মধ্যে নামি-দামি ব্র্যান্ডের ওল্ড মঙ্ক (OLD MONK), ম্যাজিক মোমেন্টস (MAGIC MOMENTS), রয়্যাল গ্রিন (ROYAL GREEN), সিগনেচার (SIGNATURE) ও রয়্যাল স্ট্যাগ (ROYAL STAG) রয়েছে।

এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, এই ঘটনায় আজ ২৪ জানুয়ারি (শনিবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২২)। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটট্রিবিউন/পিআর

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.