নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষে এবং আগামী ২২ জানুয়ারি আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা সফল করার লক্ষ্যে সিলেটে বিশাল প্রচার মিছিল করেছে জেলা তাঁতীদল।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলতের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলতাফ হোসেন বিলালের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জিল্লুর রহমান বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তারেক রহমান। তাঁর হাত ধরেই আগামীর বাংলাদেশ সমৃদ্ধির স্বপ্ন দেখছে। আগামী ২২ জানুয়ারির জনসভাকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে। এই লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।”
পথসভায় উপস্থিত ছিলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, মহানগর তাঁতীদলের আহ্বায়ক কয়েছ আহমদ, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান, মোহাম্মদ হানিফ, কামরুল হাসান, রফিক আহমেদ, জিয়াউর রহমান নেওয়ার, মনজুর আহমেদ, বেলাল আহমেদ, জামাল উদ্দিন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সদস্য এম জব্বার, দুলাল আহমদ, শামিম আহমদ, মোহাম্মদ মহন আহমদ, সালাউদ্দিন, শের আলি, আব্দুর রহিম, আজাদ মিয়া, সুমন আহমদ, রাকিবুল ইসলাম খান, নাসির উদ্দীন, জসিম উদ্দিন, সদর উপজেলা তাঁতীদলের মাহবুবুর রহমান লোকমান, মোহাম্মদ বাবুল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তাজ উদ্দিন, সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদলের আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া রব্বানী, সদস্য সচিব আবদুল মান্নান প্রমুখ।
সিলেটট্রিবিউন/এমএইচ
