এসএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্টিত



নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর-২০২৫ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম–এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শুরুতে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দায়িত্বের অগ্রগতি সম্পর্কে পুলিশ কমিশনারকে অবহিত করেন। পরে তিনি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের কাছ থেকে কল্যাণ প্রস্তাব গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।

পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন এবং সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা সদস্যদের পুরস্কৃত করার আশ্বাস দেন।
তিনি খাবারের মান, পরিবেশন এবং নিয়মিত তদারকি সম্পর্কেও নির্দেশনা প্রদান করেন এবং ফোর্সের সামগ্রিক কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. তারেক আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও অতিরিক্ত দায়িত্বে ডিসি-উত্তর, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, পিএসসি।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি সিটিএসবি, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আফজাল হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি, আরআই-আরওআই এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.