নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন বলেছেন, পণ্যপরিবহন মালিকদের কিস্তি সমস্যা সমাধান ও নানা রকম হয়রানি বন্ধে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। পরিবহন মালিকদের স্বার্থ রক্ষায় ইতোমধ্যে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা শুরু হয়েছে, যার সুফল মালিকরা শীঘ্রই ভোগ করবেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরস্থ রিয়াজ কমপ্লেক্সের মিলনায়তনে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের (টি,ও লাইসেন্স প্রাপ্ত) ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। কোষাধ্যক্ষ মোঃ কয়ছর আলী জালালী সভায় বিগত বছরের আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন।
সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সহ-সভাপতি সোহেল রানা ও কয়েস আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ পরিবহন নেতা জাকির হোসেন তালুকদার, শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, নির্বাহী সদস্য সোহেল আহমদ, জেলা ট্রাক মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মিফতাহুল কবীর মিফতা, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ পুরকায়স্থ ফনি, দফতর সম্পাদক মোঃ ফখর উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল উদ্দিন এবং প্রচার সম্পাদক খালেদ আহমদ প্রমুখ। সভায় উপস্থিত বক্তারা পণ্যপরিবহন খাতের শৃঙ্খলা বজায় রাখতে এবং মালিক-শ্রমিক ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
.jpg)