![]() |
| ছবিঃ সংগৃহিত |
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৮ জনকে গ্রেফতার করেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কোতোয়ালী থানাধীন শামীমাবাদে মনিকা সিনেমা হলের বিপরীতে জান্নাত স্টল নামীয় দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) ও আব্দুল বাছিত (২৫)। তাদের মধ্যে অনেকে সিলেটের বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন বলে জানা গেছে।
এসএমপি এ্যাক্ট, ২০০৯ এর ১০৪ ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
