বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে-এর স্পন্সরশিপে আয়োজিত এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন সংগঠনের সহ-সভাপতি রাজু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি আমির হামজা রুকেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামীম উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি জহিরুল ইসলাম মামুন, রুকন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান ইমন, পৌর ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি পারভেজ আহমদ ও সাধারণ সম্পাদক ইব্রাহীম মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে এসোসিয়েশনের দায়িত্বশীলদের হাতে জার্সি উপহার হিসেবে তুলে দেন রাজু মিয়া। উল্লেখ্য, আগামী ১লা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে উপজেলার ১২টি টিম নিয়ে এই লীগের পর্দা উঠবে।
সিলেটট্রিবিউনটুয়েন্টিফোর/এমএলএ
