দক্ষিণ সুরমায় ৪ লাখ টাকার ভারতীয় পেঁয়াজসহ তিনজন গ্রেফতার



নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমায় রাতের ব্যতিক্রমী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) গভীর রাত প্রায় ১টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানার এসআই (নিঃ) মো. মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রশিদপুর পয়েন্ট সংলগ্ন বিশ্বনাথগামী পাকা সড়কের ব্রিজ এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এসময় বিশ্বনাথ দিক থেকে আসা দুইটি ডিআই পিকআপ সন্দেহভাজন মনে হলে পুলিশ যানদুটি থামিয়ে তল্লাশি চালায়।

তল্লাশিতে দুটি গাড়ি থেকে ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়, যার ওজন ৫ হাজার ২২০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা

পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। তারা হলেন— মহরম আলী (২৫), শ্রীমঙ্গল উপজেলার ওলীপুর এলাকার বাসিন্দা, সাইফুল আলম (৩৪), কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা এবং মিজান মিয়া (১৯), শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার বাসিন্দা।

অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ পরিবহনের অভিযোগে জব্দ করা হয় গাড়ি দুটিও—ঢাকা মেট্রো-ন-১৫-৮৯০৫ এবং সিলেট মেট্রো-ন-১১-১৪৯৮ নম্বরের ডিআই পিকআপ।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় Special Powers Act, 1974–এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.