নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দী গ্রামের বাসিন্দা মাদ্রাসাছাত্র ইবনে আব্বাস (লিমন) নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ইবনে আব্বাস (লিমন) জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর, সিলেট মাদ্রাসার একজন ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ (বুধবার) রাত আনুমানিক ৯টা থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ তাকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় দেখা গেছে বলে জানা গেছে।
নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
ইবনে আব্বাস (লিমন)-এর সন্ধান পাওয়া গেলে বা তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭২৪-৪৬১৮৯২ (তানভীর), ০১৩০৬-১৬৯৬৭৮, ০১৮৮৬-৯৪১৭৫৩
নিখোঁজ ছাত্রটিকে দ্রুত খুঁজে পেতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
