মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে দক্ষিণ কুশিঘাট এলাকায় দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, যা বিকাল পর্যন্ত চলমান থাকে। এর আগে সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংঘের কার্যকরী কমিটির সদস্যসহ এলাকার যুবক ও শিশুরা।
‎সন্ধ্যা ৬টায় শুরু হয় এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। পরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে সংঘের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন দিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংঘের নেতৃবৃন্দ। তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তরুণ প্রজন্মকে ক্রীড়া ও শিক্ষায় উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন।
‎অনুষ্ঠানে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘের সভাপতি রাসেল আহমদ, সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন দিপু, সহ-সভাপতি এমরান আহমদ, মোবারক হোসেন টিপু ও মোস্তাক আহমদ, সহ-সাধারণ সম্পাদক তালাল আহমদ, উপদেষ্টা সামির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ইমন, ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ খোকন, সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছিন আলী রিফাত, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক তাহসিন আলী নিশাত, সহ-আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান তানভীর, সমাজ কল্যাণ সম্পাদক ফাহিম আহমদ (শুভন), সহ-সমাজকল্যাণ সম্পাদক কাওসার আহমদ সাজন, সহ-দপ্তর সম্পাদক ফাহিম হোসেন হিমেল, শিক্ষা সাহিত্য পাঠাগার সম্পাদক আব্দুল মালেক জয়, সহ-শিক্ষা সাহিত্য পাঠাগার সম্পাদক পিপলু আহমদ, প্রচার সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক পলাশ আহমদ এবং কার্যকরী সদস্য মারুফুর রহমান মাহদি।
‎এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কার্যকরী সদস্য সোহাব আহমদ, তুহিন আহমদ, মুমিন আহমদসহ সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট মুরব্বি, তরুণ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।
‎বক্তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও ক্রীড়ামুখী কার্যক্রম অব্যাহত থাকবে, যা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.