নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ আয়োজন করা হয়েছে সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিকের পক্ষ থেকে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা দক্ষিণ সুরমার ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এবং সিলেট সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের নিয়ামতপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন দক্ষিণ সুরমা ১নং মোল্লাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নিয়ামতপুর জামে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লি ও স্থানীয় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ।
