নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেটস্থ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, কয়েছ আহমদ, মামুনুর রশীদ চৌধুরী, মঞ্জু আহমদ, মো. বেলাল আহমদ, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, মো. মামুনুর রশীদ,
এছাড়াও সদস্য দুলাল আহমদ, শামীম আহমদ, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. নবী হোসেন, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম খান, আজাদ মিয়া, মো. জবলু মিয়া, মো. নাসির উদ্দিন, মো. শামীম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে খন্দকার আব্দুল মুক্তাদির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন— “তাঁতীদল বিএনপির একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। প্রতিটি পাড়া-মহল্লায় তাঁতীদলের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। আগামি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”