নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট শহরের কুমারপাড়াস্থ প্লাটিনিয়াম কনফারেন্স রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,
যুগ্ম আহ্বায়ক এডভোকেট নুর আহমদ, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, কামরুল হাসান, মুমিনুর রশিদ চৌধুরী, মনজুর আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, বেলাল আহমদ, জামাল উদ্দিন, সামছুর রহমান তোতা প্রমুখ।
সাক্ষাৎকালে জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বলেন— “তাঁতীদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন। জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”
তিনি আরও বলেন, “আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত ও জনগণের সাথে সম্পৃক্ত করাই এখন সময়ের দাবি।”
সভায় জেলা বিএনপি সভাপতি সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভায় দ্রুত কমিটি গঠনের পরামর্শ প্রদান করেন এবং নবগঠিত নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।