ওসমানীনগরে রাতভর র‍্যাবের অভিযান: যুবকের দেহ তল্লাশিতে অস্ত্র উদ্ধার



ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তার দেহ তল্লাশি করে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. ছামাদ মিয়া (৩৩), পিতা—মৃত সিরাজ মিয়া (মধু মিয়া), গ্রাম—কিয়ামপুর, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন, ওসমানীনগর, সিলেট।

র‍্যাব-৯ সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটের দিকে সংস্থাটির সদস্যরা খবর পান যে, ওসমানীনগরের কিয়ামপুর এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ঘোরাফেরা করছে। পরবর্তীতে ৫ অক্টোবর রাত ১২টা ২২ মিনিটে তাফসীরুল কুরআন মাদ্রাসা সংলগ্ন মেসার্স আমায়া এগ্রো ফার্মের সামনে বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানের সময় র‍্যাব সদস্যরা ছামাদ মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশিতে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পরে তাকে আইনানুগ প্রক্রিয়ায় ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়, এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.