“৮ তারিখ থেকে সিলেটের পরিবহণ অচলের হুশিঁয়ারি”


নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা বাস মিনি বাস কোচ ঐক্য পরিষদের সভাপতি মইনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আগামী ৭ তারিখের মধ্যে যদি ব্যাটারিচালিত গাড়ি, রিকশা বা টমটম বন্ধ না হয়, আর যারা ইন্ধন দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে ও আমাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদের আইনের আওতায় না আনা হয়—তাহলে ৮ তারিখ থেকে রাজপথে সর্বস্তরের পরিবহণ বন্ধ করে দেওয়া হবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। সমাবেশে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি এবং সিএনজি অটোরিকশা, ট্রাক ও লেগুনার ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে সিলেটের পরিবহণ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম আরও বলেন, “প্রশাসন ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদে নেমেছে। অথচ ইচ্ছাকৃতভাবে গত বুধবার উপশহরে আমাদের মাইক্রো স্ট্যান্ডে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমরা মামলা করেছি। একইভাবে কোর্ট পয়েন্টে সিএনজি অটোরিকশার উপরও হামলা হয়েছে।”

তিনি বলেন, “ব্যাটারি চালিত রিকশা বিদ্যুতের অপচয় করছে, নগরীতে তীব্র যানজট সৃষ্টি করছে। দেশের স্বার্থে পরিবহণ মালিক-শ্রমিকরা আন্দোলনে থাকবে।”

এসটি/২৭-০৯/এমএলএ
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.