নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক এবং আলতাফ হোসেন বেলালকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া আবদুল মালেককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রতিনিধি সভা আয়োজন করে কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রের নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে অনুমোদিত কমিটির কার্যকারিতা বহাল থাকবে না।
