
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা তাতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলালসহ নবগঠিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন প্রাঙ্গণে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধিতদের মধ্যে ছিলেন জেলা তাতী দলের সদস্য মিছবাহ উদ্দিন, সাইফ উল্লাহ ও ইসমাইল মিয়া রিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হারুন-উর রশিদ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম সম্পাদক আলা উদ্দিন, নিজপাট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক কবির আহমদ এবং জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রায়হান আহমদ।
সংবর্ধিত অতিথি আলতাফ হোসেন বিলাল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র গঠনে যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”