শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “সোমবার থেকে অবৈধ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান শুরু হবে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।”
এর আগে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় স্পষ্ট জানিয়ে দেন— ২২ সেপ্টেম্বরের পর সিলেট মহানগরীতে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না। চললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, লাইসেন্সবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রহীন সিএনজি, বীমা-ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালক এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধেই মূলত অভিযান চালানো হবে।
এর মধ্যেই নগরজুড়ে শুরু হয়েছে আলোচনা-উদ্বেগ। নগরবাসী বলছে, এই অভিযান নগরীর যানজট ও অপরাধ কমাতে সহায়ক হবে, তবে চালক-শ্রমিকদের জীবিকার বিকল্প ব্যবস্থাও সরকারকে বিবেচনা করতে হবে।
এসটি/২১-০৯/এমএলএ
