সিলেট ট্রিবিউন ডেস্কঃ দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুল পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাতারগুলে পৌঁছান এবং নৌকায় ভ্রমণের মাধ্যমে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমসহ সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. আসিফ নজরুল বলেন, “রাতারগুল আমাদের দেশের অমূল্য প্রাকৃতিক সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এখানে আরও পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন করা দরকার। সরকার স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”
ভ্রমণের সময় তিনি স্থানীয় মাঝিদের কাছ থেকে নৌকায় ভেসে আসা গান শোনেন এবং এর মাধ্যমে রাতারগুলের ভিন্নধর্মী সাংস্কৃতিক আবহও উপভোগ করেন।
সিলেটটিব্রিউনটুয়েন্টিফোরডটকম/১৭-০৯/এমএলএ
