জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন




নিজস্ব প্রতিবেদকঃ সিলেট নগরীর নাইওরপুল পয়েন্ট হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত। মিছিলটি পরিচালনা করেন জেলা তাঁতীদল নেতা আলতাব হোসেন বিলাল ও আব্দুল মালেক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুশ শুকুর, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি মঈন উদ্দিন ও শহীদুল ইসলাম মনু, সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ ও ইমরান আহমদ।

জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ, মোঃ কামরুল হাসান, জসিম উদ্দিন, কয়েস আহমদ, এডভোকেট নুর আহমদ, এডভোকেট আমিনুল হক খান, রফিক আহমদ, জামাল উদ্দিন, শামীম আহমদ, মঈনুল ইসলাম অপু চৌধুরী, মিজানুর রহমান ভুঁইয়া, উসমান খান, মঞ্জুর আহমদ, জিয়ার রহমান নেওয়ার, আমিনুর রহমান তোতা, ইসলাম আলী, আফজাল হোসেন বেলাল, দুলাল আহমদ, সুমন মিয়া, রুমেল আহমদ রিপন, রফিক উদ্দিন, মিসবাহ উদ্দিন, সাইফুল্লাহ, রিদয় আহমদ উজ্জল, বদরুল আলম, রিপন মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তাঁতীদলকে আরও শক্তিশালী করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শ্রমিক ও তাঁতী সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.