নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ সুরমা সিএনজি অটোরিকশা/অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আনোয়ার মিয়া শারীরিকভাবে অসুস্থ হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সংগঠনের কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মুছা মিয়া, মোঃ বেলাল আহমদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ মানিক মিয়া, মোঃ সবুজ মিয়া, মোঃ দুদু মিয়া, মোঃ রিপন আহমদ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ ইসরাইল, জসিম উদ্দিন, পাবেল আহমদ, জাকির হোসেন, নুর মিয়া প্রমুখ।
দোয়া পরিচালনা করেন হুমায়ুন চত্বর জামে মসজিদের ইমাম বদরুল ইসলাম।
সকলেই সভাপতি মো. আনোয়ার মিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে মোনাজাতে অংশ নেন।
