নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের বালুচরে রিকশা শ্রমিকদের কল্যাণে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও গামছা বিতরণ অনুষ্ঠান। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের ৩৬নং ওয়ার্ডের আল-ইসলাহস্থ আছমা মঞ্জিলে সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের বালুচর শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ।
আয়োজক সংগঠনের সভাপতি দ্বীন ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দৈনিক সবুজ সিলেটের সাংবাদিক ও সমাজসেবী বদরুর রহমান বাবর, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন, হিরণ মিয়া, কাওসার আহমদ, জুয়েল আহমদ, জিয়া উদ্দিন ও নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত শ্রমিকদের মাঝে গামছা উপহার হিসেবে তুলে দেন।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা আজও ন্যায্য মূল্যায়নের বাইরে। শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
