বিশ্বনাথে দশঘর ইউনিয়ন বিএনপির পরামর্শ সভা, সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান



বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৫টায় স্থানীয় পীরের বাজারস্থ কদর আলী মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

দশঘর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনকৃত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শিহাব আহমদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কমিটির সদস্য দিলু মিয়াজামাল আহমদ

সভায় আলোচনায় অংশগ্রহণ করেন আহ্বায়ক কমিটির সদস্য মো. বাদশা মিয়া, হেলাল আহমদ, আইয়ুব আলী, কবির উদ্দিন সুজন, আব্দুল হামিদ, আব্দুর রহিম লেবু মিয়া, ও মতিউর রহমান

এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মহন মিয়া, দবির মিয়া, ফজলু মিয়া, তুতা মিয়া, হাবিবুর রহমান, ফয়েজ আহমদ ফিয়ার, মতছির আলী, আলতাউর রহমান, জাকারিয়া খান, লিন্টু দাশ, রমজান আলী প্রমুখ।

পরামর্শ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাজুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইমাম উদ্দিন ইমাম

সভায় বক্তারা বলেন, ‌দশঘর ইউনিয়নকে একটি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ‌এ ইউনিয়নকে বিএনপির একটি সুসংগঠিত শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে, যার জন্য মাঠপর্যায়ের প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.