সিলেটে 'উইমেন ফর উইমেন রাইটস'-এর ব্যতিক্রমধর্মী আয়োজনে মা দিবস উদযাপন



নিজস্ব প্রতিবেদকঃ মা—একটি শব্দ, যার গভীরে লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, অপরিমেয় ত্যাগ আর আশ্রয়ের প্রতীক। সেই মহীয়সী মায়েদের সম্মান জানাতে সিলেটে অনন্য এক আয়োজন করে নারী সংগঠন 'উইমেন ফর উইমেন রাইটস'। এবারের মা দিবসের প্রতিপাদ্য ছিল—“যত্ন, মমতার বন্ধনে, এসো বাঁচি আনন্দে”।

রোববার (১১ মে) বিকেলে সিলেটের বড়বাজার এলাকায় আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা। অনুষ্ঠানজুড়ে ছিল মাকে নিয়ে আবেগময় স্মৃতিচারণ, ভালোবাসার গল্প, আর জীবনের অন্তরঙ্গ মুহূর্তের অনুরণন।

আয়োজক সংগঠনের প্রধান সামিয়া বেগম চৌধুরী বলেন, “মা হচ্ছেন ভালোবাসার প্রথম পাঠশালা। আমরা বিশ্বাস করি, যত্ন আর মমতার বন্ধনই গড়ে তোলে একটি শান্তিপূর্ণ সমাজ। এই আয়োজন ছিল সেই অনন্য সম্পর্কের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর একটি ছোট্ট প্রয়াস।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামিয়া বেগম চৌধুরী এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন আলেয়া ফেরদৌসী তুলী।

মা-সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সামা হক চৌধুরী, অধ্যাপক তানজিনা চৌধুরী, অধ্যাপক ওয়াদিয়া ইকবাল চৌধুরী, অধ্যাপক সাবেরা সুলতানা, লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, রেহানা আফরোজ, রোজী ইসলাম, গাজী জিনাত আফজা, আসমাউল হাসনা খান, রেহানা ফারুক শিরিন, মনোয়ারা বেগম, তানিয়া রহমান আম্বিয়া খাতুন এবং ডাঃ আসমা বেগমসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি শুধু একদিনের আয়োজন নয়, বরং ছিল প্রতিটি মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের এক হৃদয়স্পর্শী প্রয়াস।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.