শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা


সিলেট ট্রিবিউন ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী একটি ওয়াগন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশনের পশ্চিম পাশে শাপলাবাগ রেলগেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি না ঘটায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় তেলবাহী ট্রেনটির ইঞ্জিনের অর্ধেক অংশ রেললাইন থেকে ছিটকে মাটিতে দেবে যায়। ফলে ট্রেনটি সামনে আর এগোতে পারেনি এবং ঘটনাস্থলেই থেমে যায়। ইঞ্জিনের চাকা কাদামাটিতে আটকে যাওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আর দুর্ঘটনাস্থলের খুব কাছেই ছিল জনবসতিপূর্ণ কয়েকটি বসতবাড়ি।

স্থানীয় বাসিন্দা করিম মিয়া জানান, দূর থেকে তিনি দেখতে পান ট্রেনটি হঠাৎ লাইনের বাইরে চলে যাচ্ছে। তিনি বলেন, "যদি চাকা মাটিতে না আটকাত, তাহলে ট্রেনটি পাশের ঘরবাড়ির ওপর উল্টে পড়তে পারত। আল্লাহর রহমতে বড় কিছু হয়নি—এটাই রক্ষা।"

রেলওয়ের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, স্টেশন এলাকায় একাধিক রেললাইন রয়েছে। ট্রেনটি স্টেশন থেকে বের হওয়ার সময় চালক সিগন্যাল অনুসরণ না করায় এ দুর্ঘটনা ঘটে। তার ভাষায়, "চালকের ভুল সিদ্ধান্তের কারণেই ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পাশের নিচু জায়গায় মাটির ভেতরে আটকে যায়।"

শ্রীমঙ্গল রেলস্টেশনের স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, "শুধু ইঞ্জিন বগিটি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।"

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.