ওসমানীনগর (সিলেট) থেকেঃ সিলেটের ওসমানীনগর উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদিন জনসেবা, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন।
তিনি শিক্ষাখাতের মানোন্নয়নে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তেমনি স্বাস্থ্যসেবা, অবকাঠামোগত উন্নয়ন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত উদ্যোগ নিচ্ছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান কার্যক্রম চালু রাখা, কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তাঁর সরাসরি নজরদারি রয়েছে।
জয়নাল আবেদিনের নেতৃত্বে সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলদারদের উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তিনি সরকারি সেবাসমূহ যেন নির্ধারিত ব্যক্তিদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সে লক্ষ্যে নিয়মিত তদারকি করে চলেছেন। ঈদ বা বিশেষ সময়ে যাত্রীসেবা নিশ্চিত করাসহ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও তাঁর অগ্রণী ভূমিকা লক্ষণীয়।
উপজেলায় স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি গণশুনানি, মতবিনিময় সভা এবং সরাসরি জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রশাসনকে আরও কাছাকাছি নিয়ে এসেছেন। কৃষকদের জন্য প্রশিক্ষণ, বেকার যুবকদের জন্য সহযোগিতা এবং অসহায়দের সেবায় তিনি সবসময় সচেষ্ট।
স্থানীয় জনগণের মত অনুযায়ী, ইউএনও জয়নাল আবেদিনের কারণে ওসমানীনগরে উন্নয়ন প্রক্রিয়া গতি পেয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব, মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক নিষ্ঠা উপজেলাটিকে একটি মডেল রূপে গড়ে তোলার পথে এগিয়ে নিচ্ছে।
