নিজস্ব প্রতিবেদকঃ
কেন্দ্রীয় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের সদস্য সচিব মকসুদ হোসেন দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ হল শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। এই আনন্দঘন দিনে সকল ভেদাভেদ ভুলে সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হোক—এটাই আমার প্রার্থনা। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুখ ও শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুন।”
তিনি আরও বলেন, ঈদুল ফিতর শুধু উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। তাই সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে সমাজে মানবতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে হবে।
পরিশেষে, তিনি সিলেটসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানান।
