বিশ্বনাথ (সিলেট) থেকেঃ সিলেটের বিশ্বনাথে ‘সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’ (রেজি: নং চট্ট ২১৫৯)-এর বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে রামপাশা রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির সভাপতি আছাব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল। এতে সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ-সাধারণ সম্পাদক বিলাল মিয়া, দপ্তর সম্পাদক বিলাল আহমদ, সাবেক সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সহ-সভাপতি জুবের আহমদ, কার্যকরী সভাপতি আরফান মিয়া, সভাপতি পদপ্রার্থী মোহাব্বত আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজির উদ্দিন কালা মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সদস্য পদপ্রার্থী আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক জুলহাস মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সদস্য জলিল মিয়া, ওয়ারিছ মিয়া, আকবর আলীসহ জেলা ও উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষ নজর দিতে হবে।’’ তারা আরও বলেন, ‘‘শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ইউনিয়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের সব ধরনের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’’
ইফতার মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম।
