সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত শাহী ঈদগাহে, নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা


নিজস্ব প্রতিবেদকঃ 

সিলেট মহানগরীতে এবারের পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নির্ধারিত সময় অনুযায়ী, ঈদের এই বিশেষ জামাত শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে।

শাহী ঈদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে খুতবা পেশ করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া কামরান।

এছাড়া, দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

  • প্রথম জামাতে ইমামতি করবেন শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
  • দ্বিতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।
  • তৃতীয় জামাত পরিচালনা করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক।

পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের জামাত নির্বিঘ্ন করতে শাহী ঈদগাহ এলাকায় স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, দুটি প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

সকলকে যথাসময়ে ঈদ জামাতে উপস্থিত থেকে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.