নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিলেটের মোমিনখলার কৃতি সন্তান ও দক্ষিণ সুরমা ন্যাশনাল ফোরাম - ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া এবং আফ্রিকার উপদেষ্টা ভাতিজা আনহার আহমদ-কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা অটোটেম্পু/অটোরিকশা চালক শ্রমিক জোট রেজি: নং চট্ট ২০৯৭-এর অর্থ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ-উল-ফিতর সবার জন্য আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আমি আমার প্রিয় ভাতিজা আনহার আহমদসহ দেশ-বিদেশের সকলকে জানাই ঈদ মোবারক।"
তিনি আরও বলেন, ভাতিজা আনহার আহমদ আমাদের এলাকার গর্ব। আন্তর্জাতিক পর্যায়ে তিনি যে অবদান রেখে চলেছেন, তা আমাদের সিলেটবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
শেষে, মোঃ আনোয়ার মিয়া দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং ঈদ সবার জন্য শান্তি ও আনন্দ বয়ে আনুক এই প্রার্থনা জানান।
