বিশ্বনাথে কিশোর ওলিউরের ওপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা



বিশ্বনাথ থেকেঃ বিশ্বনাথে কিশোর ওলিউর রহমানের ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ৭ নম্বর দেওকলস ইউনিয়নবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় বাসিয়া ব্রিজের ওপর আয়োজিত এই কর্মসূচিতে লিয়াকত ভবনের স্বত্বাধিকারী আলহাজ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং আব্দুস সালামের পরিচালনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ মেম্বার, আজিজুর রহমান, আব্দুর রহমান, আফরুজ আলী, রাহিন মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, অপু মিয়া, দারা মিয়া, আকিল আলী, তছকির আলী, জুবেদ আহমদ, তৈমুছ আলী, আলী হামজা, আব্দুস সালামসহ দেওকলস ইউনিয়ন ও বিশ্বনাথের বিভিন্ন ব্যক্তিবর্গ।

অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি বক্তারা অভিলম্বে নির্যাতনকারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট সকল আসামিকে গ্রেফতারের দাবি জানান। তারা প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যদি দোষীদের গ্রেফতার করা না হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এই মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে এলাকাবাসী ন্যায়বিচারের দাবিতে সংহতি প্রকাশ করেন এবং কিশোর ওলিউরের ওপর চালানো নির্যাতনের তীব্র নিন্দা জানান।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.