দৃষ্টিনন্দন ভবন, অথচ চিকিৎসা সেবা নেই! ওসমানীনগরের স্বাস্থ্য কমপ্লেক্স কবে পূর্ণাঙ্গ হবে?

 


ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: আধুনিক বহুতল ভবন, উন্নত অবকাঠামো—কিন্তু চিকিৎসা সেবা পেতে হিমশিম খাচ্ছেন এলাকাবাসী! সিলেটের ওসমানীনগরে নির্মিত অত্যাধুনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০২৩ সালে হস্তান্তর করা হলেও প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় এখনও চালু হয়নি পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা। ফলে উপজেলার প্রায় দুই লাখ মানুষ বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার থেকে।

বর্তমানে হাসপাতালের আউটডোর সেবা কাগজে-কলমে চালু থাকলেও, বাস্তবে প্রয়োজনীয় ওষুধ ও জনবল সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে রোগীদের পাশের বালাগঞ্জ উপজেলা কিংবা সিলেট শহরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দ্বারস্থ হতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল হাসান জানিয়েছেন, হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সিভিল সার্জন কার্যালয় হয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। অনুমোদন পেলেই কার্যক্রম শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি—অবিলম্বে প্রশাসনিক জটিলতা দূর করে হাসপাতালের পূর্ণ কার্যক্রম চালু করা হোক। তাদের প্রশ্ন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ করলেও যদি চিকিৎসা সেবা না পাওয়া যায়, তাহলে সেই উন্নয়ন কতটা কার্যকর?”

জনগণের একমাত্র দাবি—দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও আনুষ্ঠানিক অনুমোদন দিয়ে হাসপাতালের কার্যক্রম চালু করা হোক, যাতে ওসমানীনগরের মানুষ সহজেই চিকিৎসা সেবা পেতে পারেন।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.