সিলেটে আনসার ও ভিডিপি সমাবেশ: অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে সদস্যরা - অতিরিক্ত মহাপরিচালক ফিদা মাহমুদ

প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি বলেছেন, আনসার বাহিনী দেশ, মাটি ও মানুষকে ভালোবেসে সকল ভয়কে জয় করে দায়িত্ব পালন করছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। তিনি বলেন, আগামীতে বিভিন্ন নির্বাচনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এই বাহিনী নিজেদের উৎসর্গ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন— জুলাই-আগস্ট ২০২৪-এর বিপ্লবোত্তর জরুরি পরিস্থিতি মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যরা কমিউনিটি অ্যালার্ট মেকানিজমের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আস্থা অর্জন করেছে। বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এর সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায় ৮৫ হাজার ভিডিপি সদস্যকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা হবে। প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা তৈরিতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের জন্য কাঠামোগত নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শহিদ হওয়া আনসার বাহিনীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

সকাল ১১টায় কেক কেটে এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগীয় কার্যালয়, সিলেটের অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন, পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ট্রাফিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাসেলুর রহমান।

অনুষ্ঠানটি আনসার ও ভিডিপি সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ-এর সার্বিক তত্ত্বাবধানে ও উপস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের পরিচালক সঞ্জয় চৌধুরী পিভিএম, হবিগঞ্জ জেলা কমান্ড্যান্ট হোসন আরা হাসি, মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, দলনেতা ও দলনেত্রী, উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডারসহ সদস্যগণ।

দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি হিসেবে ভিডিপি সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতাসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.