গোয়াইনঘাটে ৫০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার




গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার শাহাবুর রহমান (৩৫) ও একই এলাকার বাসিন্দা রাসেল আহমদ (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে হাদারপাড় এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, "সিলেট রেঞ্জ পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

সিটি/লিআ/গোপ্র
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.