স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার মো. আছিফুর রহমানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সিলেটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) বাদ যোহর নগরীর উবাই বিন কা'বা (রা.) তাহফীযুল কুরআন ও নূরানী মাদরাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিএমএসএস সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোহন আহমদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লুৎফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএমএসএস কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া, কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. জুসেফ আহমদ, দৈনিক জাগ্রত কণ্ঠের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ লিমন, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং কোরআনের হাফেজবৃন্দ।
দোয়া মাহফিলের পূর্বে সাংবাদিক ও সাংবাদিক সংগঠন নিয়ে এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, “সাংবাদিকেরা হলেন জাতির বিবেক। নিজেদের জীবন বাজি রেখে তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরেন। সমাজ থেকে অন্যায়-অপকর্ম নির্মূল করতে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে সাংবাদিকদের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।” বক্তব্য শেষে তিনি বিএমএসএস চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের দ্রুত রোগমুক্তির জন্য দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের কাছে দোয়ার আকুল আবেদন জানান।
আলোচনা সভা শেষে খন্দকার আছিফুর রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার পরিচালক এবং বায়তুল জান্নাত (২ নং) জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হাফিজ মাওলানা শিহাব উদ্দিন।
সিটি/লিআ/নিপ্র