ওসমানীনগরে এনসিপির পথযাত্রা ও সমাবেশ সম্পন্ন




নাজমুল, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ সব জল্পনা-কল্পনা ও দিনব্যাপী নানা উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটিয়ে সিলেটের ওসমানীনগরে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভা। কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে গত মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় উপজেলার উত্তর গোয়ালাবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মোজাহিদ এমপি এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সভার শুরুতে তিনি বলেন, “এই আসনের এমপি লুনা আপা সংসদে সাক্ষী দিচ্ছেন বিগত সরকারের গুম-নিপীড়নের। আমরা আর কোনো ইলিয়াস আলীকে গুম হতে দেখতে চাই না, কোনো বোনকে বিধবা দেখতে চাই না। অবিলম্বে গুম কমিশন বাস্তবায়ন করতে হবে।”

এ সময় এলাকার জরাজীর্ণ রাস্তার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “উত্তরবঙ্গের ৩২টি জেলায় পদযাত্রা করে আমরা এত খারাপ রাস্তা কোথাও দেখিনি। বিএনপি সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আগামী ৬ মাসের মধ্যে ওসমানীনগরের এই রাস্তাঘাট সংস্কার করে মানুষের ১৬ বছরের দুর্ভোগ দূর করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জননেতা এম. ইলিয়াস আলীকে স্মরণ করে বলেন, “যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছিলেন, তাকে রাজনৈতিক চক্রান্তে গুম করা হয়েছে। আজ বিভিন্ন স্থানে আমাদের পথযাত্রায় বাধা দেওয়া হচ্ছে, ব্যারিকেড দেওয়া হচ্ছে। কিন্তু কোনো ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না।” তিনি আরও ঘোষণা দেন, তরুণদের নেতৃত্বে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে দেশের প্রশাসনিক ও সামাজিক সংস্কার নিশ্চিত করা হবে এবং তরুণ প্রজন্মই আগামীতে সরকার পরিচালনা করবে।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেন, “সকল প্রতিকূলতা উপেক্ষা করে আমরা আতাউল গনি ওসমানী ও আধিপত্যবাদ বিরোধী নেতা এম. ইলিয়াস আলীর স্মৃতিবিজড়িত এই মাটিতে এসেছি। টিপাইমুখ বাঁধ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার কারণেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল।”

সমাবেশের শেষ পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি নেতা মোশাহিদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন এবং স্থানীয় জনগণের কাছে তাঁর পক্ষে ভোট ও সমর্থন প্রার্থনা করেন।

সিটি/লিআ/নিপ্র
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.