ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশসহ বিশ্বমঞ্চের সর্বশেষ ও বস্তুনিষ্ঠ খবরাখবর পাঠকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সিলেটট্রিবিউন’ (sylhettribune24.com)। রাজনীতি, অর্থনীতি, অপরাধ, আন্তর্জাতিক, বিনোদন ও চাকরিবিষয়ক সংবাদের বিশ্বস্ত এই মাধ্যমটি পাঠকদের ভালোবাসায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং প্রান্তিক পর্যায়ের সঠিক তথ্য তুলে ধরতে এবার সারা দেশে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সিলেটের প্রতিটি জেলা ও উপজেলায় ‘সিলেটপ্রেস পরিবার’ গড়ে তোলার লক্ষ্যে গতিশীল ও দায়িত্বপরায়ণ প্রতিনিধিদের সন্ধান করছে কর্তৃপক্ষ। যোগ্য ও দূরদর্শী প্রতিনিধিদের কাজের মূল্যায়নে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়মিত সম্মানীর ব্যবস্থাও রয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি:
১. সাংবাদিকতা ও মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের তীব্র মানসিকতা থাকতে হবে।
২. কঠোর পরিশ্রমী এবং নিজস্ব লেখনী শৈলীতে পারদর্শী হতে হবে।
৩. প্রতিটি সংবাদ নিজস্ব উদ্যোগে সংগ্রহ করতে হবে এবং সংবাদের সাথে অবশ্যই মানসম্মত ছবি সংযুক্ত করতে হবে।
৪. স্থানীয় প্রশাসনের সাথে পেশাদার ও সুসম্পর্ক বজায় রাখার যোগ্যতা থাকতে হবে।
৫. অন্য কোনো গণমাধ্যম থেকে সংবাদ কপি বা হুবহু অনুকরণ করা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
৬. পোর্টালে প্রকাশিত নিজস্ব সংবাদগুলো সোশ্যাল মিডিয়ায় (ফেসবুক/অন্যান্য মাধ্যম) নিয়মিত শেয়ার করতে হবে।
৭. সংবাদ দপ্তরে পাঠানোর পূর্বে অবশ্যই বানান ও ব্যাকরণগত ভুল নিজে সংশোধন করে নিতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নিজের সম্পূর্ণ জীবনবৃত্তান্ত বা বায়োডাটা (CV) ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ই-মেইল ঠিকানা: sobujprotidin2@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ নম্বর: +8801339-465288
বিশেষ দ্রষ্টব্য: ই-মেইল পাঠানোর সময় অবশ্যই ‘সাবজেক্ট’ (Subject) লাইনে আপনি কোন জেলা বা উপজেলার প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহী, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
সিটি/লিআ/নিপ্র
