নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোট (রেজিঃ নং চট্ট ২০৯৭)-এর সাবেক সভাপতি এবং প্রবীণ শ্রমিক নেতা আব্দুল আলীম ভাসানী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি সিলেট নগরীর পাঠানটুলাস্থ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন।
সূত্রে জানা গেছে, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
এদিকে প্রবীণ এই শ্রমিক নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে দক্ষিণ সুরমা সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদের কমিটির নেতৃবৃন্দরা সর্বস্তরের পরিবহন মালিক, চালক, শ্রমিক এবং সিলেটবাসীর কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, “তিনি আমাদের অভিভাবক। মহান আল্লাহর দরবারে আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। সর্বস্তরের সাধারণ জনগণের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা সবাই প্রবীণ এই নেতার জন্য প্রাণভরে দোয়া করবেন।”
