নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলা তাঁতী দলের পুনর্গঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সিলেট জেলা তাঁতী দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে সিলেট ওসমানী শিশু পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার কোট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মাহবুবুর রহমান লোকমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবলু মিয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়ার যৌথ সঞ্চালনায় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান ও মোহাম্মদ হানিফ।
সমাবেশে বক্তারা সিলেট জেলা তাঁতী দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ দৌলত এবং জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলালসহ নবগঠিত জেলা কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সিলেটে তাঁতী দল আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে।
আনন্দ মিছিলে জেলা ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমদ, শাহপরান থানা তাঁতী দলের আহ্বায়ক মোর্শেদুর রহমান, সদস্য সচিব সাইফুল ইসলাম উজ্জ্বল, জেলা তাঁতী দলের সদস্য মো. সাইফুল্লাহ এবং শাহপরান থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কবির আহমদ।
সদর উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান মুজিব, মো. আশরাফুর রহমান আশরাফ, জিয়াউল হক, কাওছার তাফাদার, শাহনুর আহমদ, সায়েস্তা রহমান সানি, রকিবুল ইসলাম খান, মো. লায়েক আহমদ, সিদ্দিকুর রহমান, উকিল আলী, রাসেল আহমদ, খসরুজ্জামান খসরু, মোজাম্মেল হক চুনু, আছলম মিয়া, লিয়াকত মিয়া, আশরাফ উদ্দিন মাছুম, আনছার আলী, মো. আব্দুল কাইয়ুম, মো. আব্দুর রহিম, মো. তমিজুল ইসলাম, আব্দুল আহাদ, কবির আহমদ, পাবেল আহমদ, রাজন আহমদ রাজু, আবুল হোসেন, আব্দুর রহমান, রাসেল মিয়া, মো. কুতুব উদ্দিন, আমিনুর রশিদ সাদ্দাম, মুরাদুজ্জামান মুরাদ, মো. নূরুল ইসলাম, বদরুল ইসলাম, নূর হোসেন, আলী হোসেন, কামরুজ্জামান সুমন, আলমগীর হোসেন, মো. মঈন উদ্দিন (মেম্বার), হুমায়ুন কবির, চুনু মিয়া, নাঈম ইকবাল চৌধুরী, নূর আলম, জাহিদুল ইসলাম মজনু, আব্দুল হান্নান, রুহেল খান, নূরুল আমীন, এনামুর রহমান এনাম, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শিপন আহমদ, মো. আলতাফ হোসাইন, ফাহিম আহমদ, লায়েক আহমদ, আব্দুস সালাম, মওদুদ আহমদ, ইফতেখার আহমদ লিমন, বাসিত আহমদ, মনির উদ্দিন আলম, ফয়সল আহমদ, বাবলু আহমদ, শামীম আহমদ, সুন্দর আলী রাজু, ফিরোজ মিয়া, সদস্য ইলিয়াস মিয়া, রুহেল আহমদ রুহেল, মো. শামছুল ইসলাম (সঞ্চয়), রহমত, মো. মোক্তার হোসেন, হাসান আহমদ, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, মো. আব্দুল মান্নান, রুম্মান কবির, লিটন মিয়া, রাজু আহমদ, রাসেল আহমদ, কাদির আহমদ সুহেল, রুবেল আহমদ, চমক আলী, সুভাস দে, মো. সেলিম আহমদ, আলী আছকর, তানজিমুল হক মারজান, মুক্তা আহমদ মুরাদ, শামীম পাটোয়ারী, জাহেদ হোসেন, শাহিদ আলী, কামরান আহমদ, ইউসুফ আলী, বোরহান উদ্দিন, দেলোয়ার হোসেন, সায়মন আহমদ, রকিব উদ্দিন, ইকবাল হোসেন, সালেহ আহমদ ও জমির আলীসহ সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
সিটি/লিআ/নিপ্র
সিলেটে সদর উপজেলা তাঁতী দলের বিশাল আনন্দ মিছিল ও সংবর্ধনা
সিলেটে সদর উপজেলা তাঁতী দলের বিশাল আনন্দ মিছিল ও সংবর্ধনা
