নিজস্ব প্রতিবেদকঃ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টঃ ৭০৭)-এর হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের সভাপতি এবং দক্ষিণ সুরমা ‘সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদ’-এর সাধারণ সম্পাদক মানিক মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১৯ এপ্রিল (রবিবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ সুরমা ‘সিএনজি অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ঐক্য পরিষদ’। এক যৌথ শোক বার্তায় পরিষদের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, "মানিক মিয়া ছিলেন পরিবহন শ্রমিকদের এক নিবেদিতপ্রাণ কর্মী। তিনি আজীবন শ্রমিকদের কল্যাণে কাজ করে গেছেন এবং তার অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব।"
সিটি/লিআ/নিপ্র
