মৌলভীবাজার প্রতিনিধিঃ কবিতা, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড’ লাভ করেছেন নিউজ বাংলার সাংবাদিক বিজয় সাহা। গত ১০ এপ্রিল সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে ‘প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
‘ঈদ পুনর্মিলনী, সৃজনশীলতার সম্মাননা ও মানবিকতার চর্চা সম্মেলন-২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরিচালক অধ্যাপক ডা. দিদার চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক ও চলচ্চিত্র অভিনেতা এবিএম সোহেল রশিদ।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় সাংবাদিক ও কবি বিজয় সাহা প্রাণের মেলা জাতীয় কবি পরিষদসহ আয়োজক সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই অর্জন আমার আগামীর পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”
প্রাণের মেলা জাতীয় কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মো. বেল্লাল হাওলাদারের উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট ড. মুহাম্মদ আবু তাহের। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি মোসলেহ উদ্দিন ও আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও নারী উদ্যোক্তা শান্তা কামালী, মুন্নি আক্তার, আমির হোসেন এবং আর এস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রকৌশলী খাঁন মো. মনজুর এলাহী। কবি ও শিক্ষাবিদ জিনুন নাহার খান নিপার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমন তালুকদার।
সিটি/লিআ/নিপ্র