মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে তৈয়বুর রহমান মাস্টার



নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনমত জরিপে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাস্টার। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের কাছে 'বিপদের বন্ধু' হিসেবে পরিচিতি পাওয়ায় ভোটের মাঠে শক্তিশালী অবস্থানে রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আচার-আচরণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মাহমুদপুর ইউনিয়নের তরুণ থেকে বৃদ্ধ—সব শ্রেণির মানুষের মনে স্থান করে নিয়েছেন তৈয়বুর রহমান মাস্টার। বিশেষ করে বিগত সরকারের আমলে রাজনৈতিক মামলা ও হয়রানির শিকার হওয়া সত্ত্বেও নিজ আদর্শে অবিচল থাকায় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর প্রতি আস্থা বেড়েছে।

নির্বাচনী প্রস্তুতি নিয়ে তৈয়বুর রহমান মাস্টার বলেন, "দীর্ঘ ২৭ বছরের রাজনৈতিক জীবনে অনেক চড়াই-উতরাই দেখেছি। গত সরকারের আমলে বিস্ফোরক মামলা দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে, কিন্তু আমি নীতি থেকে বিচ্যুত হইনি। আসন্ন নির্বাচনে আমি শাসক নয়, মাহমুদপুর ইউনিয়নবাসীর সেবক হয়ে পাশে থাকতে চাই।"

তিনি আরও বলেন, "আমার লক্ষ্য হলো একটি স্মার্ট, মাদকমুক্ত ও সুশৃঙ্খল ইউনিয়ন গড়ে তোলা। দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দেবেন—এটাই আমার প্রত্যাশা।"

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তি ইমেজের কারণে নির্বাচনী বৈতরণী পার হতে তৈয়বুর রহমান মাস্টারই এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

সিটি/লিআ/নিপ্র
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.