বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৯টি প্রধান প্রতিশ্রুতি




সিলেটট্রিবিউন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯টি প্রধান প্রতিশ্রুতি সংবলিত নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

বিএনপি এই ইশতেহারকে কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা হিসেবে অভিহিত করেছে। দলটির ঘোষিত প্রধান ৯টি প্রতিশ্রুতি হলো:

১. ফ্যামিলি কার্ড: প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ। 

২. কৃষক কার্ড: ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ। 

৩. স্বাস্থ্যসেবা: এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং জেলা ও মহানগর পর্যায়ে মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। 

৪. আধুনিক শিক্ষা: প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালুসহ কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন। 

৫. তরুণদের কর্মসংস্থান: কারিগরি দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ সহায়তা এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা। 

৬. ক্রীড়া উন্নয়ন: জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং খেলাধুলার মাধ্যমে জীবিকার সুযোগ সৃষ্টি। 

৭. পরিবেশ ও জলবায়ু: ১০ হাজার কিলোমিটার নদী-খাল খনন এবং ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ। 

৮. ধর্মীয় সম্প্রীতি: সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা। 

৯. ডিজিটাল অর্থনীতি: আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপাল’ (PayPal) চালু এবং ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জানানো হয়, বিএনপি প্রতিশোধের বদলে ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাসী। ‘লুটপাট নয় উৎপাদন; ভয় নয় অধিকার; বৈষম্য নয় ন্যায্যতা’—এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি। বিএনপি ক্ষমতায় এলে এমন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে যেখানে ভোটের মর্যাদা থাকবে এবং আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না।

সিটি/লিআ/প্রআ
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.