দিরাইয়ে বিয়ের দাওয়াত নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ



সিলেটট্রিবিউন ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আঞ্জুর মিয়া (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া ওই গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত ছাদ্দিক মিয়ার ছেলে সৌমিকের সাথে একই গ্রামের আজিজুল হকের মেয়ের বিয়ে ঠিক হয়। এই বিয়েতে আজিজুল হকের নিকটাত্মীয় আনহার মিয়ার লোকজনের আপত্তি ছিল। এই বিরোধের জেরে বিয়ের দাওয়াত থেকে আনহার মিয়ার পক্ষকে বাদ দেওয়া হয়।

শুক্রবার এ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় কথাকাটাকাটি হয়। শনিবার দুপুরে আনহার মিয়ার বাড়ির পাশের কনের বাড়ি থেকে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। দেশীয় অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আঞ্জুর মিয়াকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি তুচ্ছ সামাজিক বিষয়কে কেন্দ্র করে এমন প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সিটি/লিআ
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.