নিজস্ব প্রতিবেদকঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে পুলিশ লাইন্স স্কুলের শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি), এসএমপি-এর সভানেত্রী জনাব সিদরাতুল মুনতাহা ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব শাহরিয়ার আলমসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দিবসটি উপলক্ষে পুরো সিলেট নগরীজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে এসএমপি।
সিটি/লিআ/
