নিজস্ব প্রতিবেদকঃ বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটে জাতীয় দৈনিক ‘বাংলাদেশের আলো’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে এই দিবসটি পালন করা হয়।
দৈনিক বাংলাদেশের আলোর সিলেট ব্যুরো চীফ সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ও সিটিএসবি)-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এসপি সাইফুল ইসলাম বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। দৈনিক বাংলাদেশের আলো গত ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে পত্রিকাটির সাহসিকতা প্রশংসনীয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. গোলজার আহমদ হেলাল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ, এপেক্স বাংলাদেশের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আহমদ জাকারিয়া এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর চেয়ারম্যান ও চায়না রেডিও ইন্টারন্যাশনাল বাংলা বিভাগের মনিটর দিদারুল ইকবাল।
বাংলাদেশের আলো মাল্টিমিডিয়া (সিলেট)-এর রিপোর্টার জহিরুল ইসলাম মিশু’র সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি মো. সবুজ মিয়া, দৈনিক সবুজ নিশানের জেলা প্রতিনিধি শহীদ আহমদ খান, বৈশাখী নিউজের ফাহিম আহমদ এবং আমার সংবাদের জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের শিশু বিষয়ক সম্পাদক লাবীব ইকবাল, লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সমিত গঞ্জু। এছাড়া পত্রিকার জেলা প্রতিনিধি মো. মামুনুর রশিদসহ বিভিন্ন উপজেলা প্রতিনিধি— শহিদুল ইসলাম সোহেল (জকিগঞ্জ), মো. বদরুল হাসান (জৈন্তাপুর), মো. দুলাল আহমদ (দক্ষিণ সুরমা), জাকির আহমদ সাজেদ (কানাইঘাট), শিবলুর রহমান রাহুল (সদর), মো. মোস্তাফিজুর রহমান (গোলাপগঞ্জ) এবং ফটো সাংবাদিক মোহাম্মদ মুছা খান উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
সিলেটট্রিবিউন/এসইএন
