সুনির্মল সেনঃ সিলেট এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন।
বুধবার(২১ জানুয়ারি) রাত ৮টার পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ্য সন্তান জনাব তারেক রহমান
বিমানবন্দর থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজারে যান। সেখানে মাজার জিয়ারত করেন তিনি। তাঁর সাথে ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপি'র বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২২জানুয়ারি) কথা রয়েছে তারেক রহমান এর সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষন দেবেন।
সিলেটট্রিবিউন/এসএস
