নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের দুই উপ-পুলিশ কমিশনারের বদলি উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত দুই কর্মকর্তা হলেন, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ তারেক আহমেদ এবং উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। তিনি বিদায়ী দুই কর্মকর্তার পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্ববোধের উচ্চ প্রশংসা করেন। দায়িত্ব পালনকালে তাদের ইতিবাচক ভূমিকা, সেবা-মনস্কতা এবং কঠোর পরিশ্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের কাজকে আরো গতিশীল করেছে বলে মন্তব্য করেন পুলিশ কমিশনার। অনুষ্ঠান শেষে বিদায়ী উপ-পুলিশ কমিশনারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
